খেলা

চুপিসারে কাজ সারলেন জামাল 

স্পোর্টস ডেস্ক:

ডেনমার্কের কোপেনহেগেনে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। একেবারেই নিভৃতে সম্পন্ন হয়েছে তার এ বিয়ের অনুষ্ঠান।

জামালের ঘরোয়া লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব তার বিয়ের একটি ছবি পোস্ট করার পরই বিষয়টি সবার নজরে আসে।

জামাল ভূঁইয়ার জন্ম ডেনমার্কে। তার পরিবারের সবাই সেখানেই বসবাস করেন। শুধু দেশের হয়ে খেলার কারণে বাংলাদেশে থাকেন জামাল। এ কারণে পারিবারিকভাবে বিয়ের কাজ সম্পন্ন করলেন তিনি।

কোপেনহেগেনের গোল্ডেন প্যালেস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে তার বিয়ের অনুষ্ঠান।

হুট করেই হয়ে যাওয়ার বিয়ের কনে সম্পর্কে জানা যায়নি কিছুই। তার বিষয়ে কিছুই জানাতে পারেনি জামালের ক্লাব সাইফ স্পোর্টিংও। জামাল ভূঁইয়ার সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি এখনো।

সদ্য সমাপ্ত ফেডারেশন কাপে সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক হিসেবে খেলছিলেন জামাল। প্রতিযোগিতায় কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কাছে হেরে যায় তার দল। ওই ম্যাচটি খেলার পর বিয়ের উদ্দেশে ডেনমার্ক ফিরে যান জামাল ভূঁইয়া।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা