খেলা

টেস্ট স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সে দলে যুক্ত হলেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে মাহমুদল্লাহর টেস্ট দলের অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করে বিসিবি। এই অলরাউন্ডারকে নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টেস্ট দলের সদস্য সংখ্যা হলো ১৮ জন। প্রায় ১৬ মাস পর সাদা পোশাকের স্কোয়াডে ফিরলেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশের হয়ে তিনি সবশেষ টেস্ট খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, পাকিস্তানের বিপক্ষে। আগামী ৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে আবারও দেখা যাবে এই অলরাউন্ডারকে।

বাংলাদেশ টেস্ট দল-

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা