খেলা

জুনেই অনুশীলনে ফিরতে চায় শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক

বেশ কয়েকদিন ধরেই করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আছে শ্রীলঙ্কায়। বাড়ছে না সংক্রমণের সংখ্যাও। তাই ১ জুন থেকে মাঠে ফিরতে চায় শ্রীলঙ্কান ক্রিকেট দল। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত পেলেই মাঠে নামবে পুরো টিম।

যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে চায় শ্রীলঙ্কা। আর তাই পূর্ব নির্ধারিত সূচিতেই বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটি খেলতে আগ্রহী দেশটির ক্রিকেট বোর্ড। মূলত করোনাভাইরাস পরিস্থিতি কিছুদিন ধরে নিয়ন্ত্রণে থাকায় মাঠে নামার ব্যাপারে কথা উঠেছে বলে জানা যায়। যদিও সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। তবে সিরিজ না হলেও, অনুশীলনে ফিরতে যাচ্ছে তারা শিগগিরই।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে তেমনটাই জানিয়েছেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার। তিনি বলেন, সহকারী কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার ও এসএলসির প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভাকে নিয়ে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক দিমুথ করুণারত্নে ও টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সেখানেই অনুশীলনে ফেরার ব্যাপারে তারাও আগ্রহী।

আর্থার আরো বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একবার অনুমতি পেলেই আমরা মাঠে নামতে পারব। শুরুতে অবশ্য ছোট ছোট গ্রুপে অনুশীলন হবে।’

শুরুতে অনুশীলনের ধরনের ব্যাপারে আর্থার বললেন, ‘পেসার দিয়ে শুরু করতে চাই। কারণ তাদের নিজেদের ফর্মে আসতে সব থেকে বেশী সময় লাগবে।’ শুরুতে অল্প পরিসরে অনুশীলন হলেও, জুনের শেষেই সবাইকে নিয়ে কাজ করা সম্ভব বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

চুক্তি ভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ

চুক্তির শর্ত ও এক্সক্লুসিভিটি ভঙ্গের অভিযোগে চিত্রনায়ক শরিফুল রাজকে আইনি নোটি...

ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর!

বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনে পালিত হয়েছে হ্যালোইন উৎসব। এর রেশ ছড়িয়ে পড়েছ...

পিছিয়ে গেল এশিয়ান কাপের মহা রণাঙ্গন!

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক আকাশজুড়ে ঘনিয়ে ওঠা যুদ্ধের ঝনঝনানির সরাসরি প্রভাব...

কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পরও সচল হয়নি সেতু

মৌলভীবাজারের কমলগঞ্জে নির্মাণের ২৭ বছর পেরিয়ে গেলে...

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ব্যাপক সংঘর্ষ, শতাধিক কারখানায় ছুটি

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ তিন দ...

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে পিটিয়ে জখম

ময়মনসিংহের ভালুকায় জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা