খেলা

ছেলের বাবা হলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক:

আবারও সন্তানের বাবা হলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এবার আশরাফুল-অর্চি দম্পতির কোল জুড়ে এসেছে ছেলে সন্তান।

শুক্রবার (২৯ মে) রাজধানীর স্কয়ার হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী অনিকা তাসলিমা অর্চি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই।

তিনি বলেছেন, ‘ছেলে সন্তানের বাবা হয়েছি। ছেলে ও মা দুজনই সুস্থ আছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।’

২০১৫ সালের ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মোহাম্মদ আশরাফুল। তাদের ঘর আলো করে ২০১৬ সালের সেপ্টেম্বরে জন্ম নেয় মেয়ে আরিবা তাসনিম আশরাফুল।

আন্তর্জাতিক ক্রিকেটে মোহাম্মদ আশরাফুল ওয়ানডেতে ১৭৮ ম্যাচে ৩ হাজার ৪৬৮ রান করেছেন। এখন পর্যন্ত ৬১ টেস্টে তার মোট রান ২ হাজার ৭৩৭। অন্যদিকে টি-টোয়েন্টিতে ২৩ ম্যাচে ৪৫০ রান করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, সাকিব আল হাসান ও এনামুল হক বিজয়ও বাবা হয়েছেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা