গোপালগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
সারাদেশ

গোপালগঞ্জে সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ: সাপের কামড়ে মারা গেছে স্কুলছাত্র সাইফুল ইসলাম (১৬)।

সোমবার (০৭ সেপ্টেম্বর) গভীর রাতে গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সাইফুল গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের সাইদুর রহমানের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শেখ আশ্রাফুল জানান, সোমবার রাতে সাইফুল বাড়ির পাশের মৎস্যঘের পাড়ে মাছ ধরতে যায়। এ সময় একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই সাইফুলের মৃত্যু হয়।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা